শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Oplus_131072

তানজিনা আক্তার লিপি: নারায়ণগঞ্জ জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বন্দর উপজেলায় ৩৪০ টি অসচ্ছল পরিবারের মাঝে ১৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

২৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম।

প্রধান অতিথি এড. আবুল কালাম উপকারভোগীদের হাতে এসব চেক ও সরকারি সহায়তা তুলে দেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার মোট ২০০ টি অসচ্ছল, দুস্থ ও অসুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়‌। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে ১৪০ জন অসহায় উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এছাড়াও গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে আবেদনকারী বেশ কয়েকজন উপকারভোগীর হাতে বরাদ্দকৃত সরকারি ঢেউটিন তুলে দেওয়া হয়|

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম লক্ষ্য, আমাদের দেশে সরকারি অনুদানের এই সহায়তা মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সাহায্যের ভূমিকা রাখবে বলে আশা করি।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের উপকারভোগীরা

উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..