মো. আবুল বাশার সাইফুল: ২৭ জানুয়ারী মঙ্গলবার নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও তিনবারের সাবেক সফল এমপি আলহাজ্ব এডভোকেট আবুল কালাম এর নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথ সভায় ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহিন ভূঁইয়া তার সকল নেতৃবৃন্দদের নিয়ে গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভায় যোগদান করেন।
এ সময় ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন ভূইয়া বলেন, তারুণ্যের অহংকার দেশনায়ক বিএনপির চেয়ারময়্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। বিগত আওয়ামী লীগ স্বৈরাচারের আমলে আমরা দলের পক্ষে কাজ করেছি এখনও করবো ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে বাড়ী ঘরে ঠিকমত ঘরে থাকতে দেয়নি। কোন স্বৈরাচার যেন এ বাংলার মাটিতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন, কাইয়ুম বাবু , সাইফুল ইসলাম, সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...