মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০ বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ 

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কুমিল্লা জোনের জিওসি- মেজর জেনারেল আব্দুল হাসনাত 

মহিউদ্দিন মহি খন্দকার / ৯৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

ফেনী প্রতিনিধি: ১৩ জুলাই সকাল এগারোটায় ফেনী জেলার ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কুতুবপুর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা জোনের জিওসি মেজর জেনারেল আব্দুল হাসনাত ও কুমিল্লা জোনের এরিয়া কমান্ডার মোহাম্মদ তারেক বন্যার পরিস্থিতি খোঁজ খবর নিতে পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান সহ ফুলগাজী সেনা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা নেতৃবৃন্দরা।

গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন মেজর জেনারেল আব্দুল হাসনাত ও ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক জনান, গতিয়া নদীর পানি দ্রুত নিষ্কাশনের জন্য নদীর তীরে বাঁশের ঝোপ ঝাঁপ নিজ উদ্যোগে পরিস্কার করা জরুরী। এ ছাড়া সরকারের বাজেট ঘোষণা হলে বাঁধ নির্মাণ প্রকল্পের সেনাবাহিনী দায়িত্ব পেলে টেকসই ও মানসম্মত কাজ সম্পন্ন হবে। এ গ্রামের বন্যার কবলিত এলাকায় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে একটি বহুতল ভবনের  আশ্রয় কেন্দ্র স্থাপন করা যেতে পারে।

পরিদর্শন শেষে ফুলগাজী ক্যাম্প কমান্ডার মোহাম্মদ বোরহান ও সার্জেন্ট আমিনুল ইসলামের ফোর্স সহযোগীদের নিয়ে ৪০ টি পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..