শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী ইদ্রিস আলী কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার বাঘবেড় আইডিয়াল হাই স্কুল ও হাজী মো. ইদ্রিস আলী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত দুইদিন ৩১ জানুয়ারি শনিবার ও গতকাল ১ ফেব্রুয়ারি রবিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই স্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা সামসুদ্দিন, ওমর ফারুক, রুবেল মিয়া, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, পরিচালক এমএ কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান লাভলী আক্তার, শিক্ষক মিজানুর রহমান, সৈকত হোসেন, লিখন সরকার, রাজিয়া আক্তার, হাবিবা আক্তার, নারগিছ সুলতানা, মরিনা রাণী মল্লিক, রত্না রাণী দাস, বাঘবের আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা ও সুস্মিতা রাণী প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের সমন্বয়ে নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..