শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

বিজিবি বেনাপোল টাস্কফোর্সের অভিযানে মোবাইল ও কসমেটিক্স আটক

মো. মানিক হোসেন / ৬৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি:বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একুশ লক্ষ বাহাত্তর হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে।

রবিবার ১৮ মে ২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্সে মেজর ফারজিন ফাহিম, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বেনাপোল রহমান প্লাজা এবং বেনাপোল বাজার কসমেটিক মার্কেটের দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত ভারাতীয় ৩৭টি বিভিন্ন প্রকার মোবাইল এবং ৪০০টি প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২১,৭২,৫০০/-(একুশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা।

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..