রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

জিয়াউল জিয়া: বিশ্বকাপে গ্রুপ ‘জি’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল মিসর–নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ১–১ গোলে রুখে দিয়েছে মিসর।

আর নিউজিল্যান্ড ২–২ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে ইরান–বেলজিয়াম ড্র করেছে, ফলে মিসর–নিউজিল্যান্ডের যারা জিতবে তারাই গ্রুপে শীর্ষে উঠবে।

ভ্যাঙ্কুভারে ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে মিসরের বিপক্ষে লিড নেয় নিউজিল্যান্ড। দারুণ এক হেডে গোল করেন এই ডিফেন্ডার।
কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।

এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে সমানে সমান।
কিন্তু, খেলার প্রথমার্ধের ফলাফল পরিবর্তন হয়নি। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ায় মিসর।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সমতায় ফেরে মিসর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তাতে লাফিয়ে উঠে শক্তিশালী হেড করেন মোস্তাফা জিকো। তাতেই বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক আক্রমণে মিসরকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। প্রথম গোলের নায়ক মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোলটি করেন এই লিভারপুল কিংবদন্তি।

ম্যাচে ৮২ মিনিটে আরও এগিয়ে যায় মিসর। দলের হয়ে গোল করেন ত্রেজেগে। ২৪ মিনিটের মধ্যে তৃতীয় গোল পেয়ে যায় মিসর।

সালাহর কর্নারে পোস্টের কাছাকাছি বল পেয়েছিলেন ত্রেজেগে। বদলি নামা এই ফরোয়ার্ড অরক্ষিত থাকায় সহজেই হেডে বল জালে জড়িয়েছেন।

এরপর আর কোনো গোল যায়নি। ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে মিসর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..