শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ লিফট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশনের (বেলিয়া) কমিটির সভাপতি হয়েছেন শফিউল আলম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াদুল হক।

২৮ ফেব্রুয়ারী শনিবার কাওরান বাজারে অবস্থিত বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পরে সেখানে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি প্রদান এবং সংগঠনের সদস্যদের মতবিনিময়ের পাশাপাশি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সবাইকে জানানো হয়, নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। তবে ওই পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

উক্ত নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এসএম মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন তরফদার এবং পরিচালক পদে ৭ জন সদস্যরা হলেন মোহাম্মদ জাকিরুল হক, মো. নেয়ামুল হক, মো. লৎফর রহমান, ফারুক হোসেন, মো. নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিউল আলম উজ্জ্বল বলেন, আমাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ। আমরা সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।

তিনি আরো বলেন, লিফট খাতে শুল্ক কমাতে সরকারকে আহবান জানান। লিফটের কম খরচ হলে দেশের অবকাঠামো খাত এগিয়ে যাবে। আগামী বাজেটে এ শিল্পখাত বিকাশে সরকার সহায়তা করবে বলে প্রত্যাশা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..