বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক

মো. মানিক হোসেন / ৩৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (পাসপোর্ট নাম্বার- A08018644) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি।

আটক রিপন বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে।

বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলা নম্বর-৪১(ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়েরকৃত মামলা নম্বর-২৯ (ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩) রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান সে এজাহারভুক্ত আসামি তাকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..