মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০ বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ 

মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পশ্চিম পার্শের জমি রক্ষায় এলাকাবাসী একাত্ততা

নূর এ আজাদ: / ৫৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

গতকাল ২১ ডিসেম্বর রবিবার রাতে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের খেলার মাঠের পশ্চিম পার্শের জমি রক্ষায় ভূমি দস্যুদের দখল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য “জরুরী বিজ্ঞপ্তি” দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড এলাকায় মাইকিং করানো হয়।

মাইকিংএ বলা হয় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্য ও অত্র এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে, ওয়েলফেয়ার এসোসিয়েশনের খেলার মাঠের পশ্চিম পার্শের জমি ভূমি দস্যুদের দখল করা চক্রান্তের বিরুদ্ধে ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্য ও এলাকাবাসীকে আগামীকাল ২২ ডিসেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় উক্ত ক্লাব মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

২২ ডিসেম্বর সোমবার সকালে উক্ত ক্লাবের খেলার মাঠে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন খান’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, আজিজুল হক আজি, জয়নাল আবেদীন মাদবর, মনোয়ার হোসেন মন্টু, মামসাদ হোসেন, হাজী মহসিন দেওয়ান সহ উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ও ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সাবেক কর্মকর্তাগন।

বক্তারা বলেন, আমরা আজ সকল পঞ্চায়েতের লোকজন আমাদের ক্লাবের স্বার্থে এখানে একত্রিত হয়েছি। নিম্ন তফসিলভূক্ত ভূমি মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন দীর্ঘ ৬৮ বছর যাবৎ লপ্ত পয়স্থি হিসেবে ক্লাবের স্বার্থে ভোগ দখল করিয়া আসিতেছে। কাজেই এখন কিছু অসাধু ব্যবসায়ী চক্রান্ত করে এ জমি বিক্রি করার পাঁয়তারা করছে। ক্লাবের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে আমরা তা কিছুতেই করতে দিব না প্রয়োজনে সকল প্রশাসনে নিকট আমরা চিঠি দিব এবং বৃহত্তর আন্দোলন সহ মানববন্ধন করবো। এ জমিতে ক্লাবের অনুমতি ব্যতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তছরূপ করিতে পারিবেনা। এলাকার এবং জনগণের স্বার্থে তা করতে দিবো না। আমরা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই। এ সম্পত্তির রেকর্ড বাতিল চেয়ে মাননীয় জেলা প্রশাসক বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন যা এখনো চলমান আছে। মামলা নং ১৪৭

জমির তফসিল:-জেলা-নাঃগঞ্জ, থানা-বন্দর, মৌজা-মদনগঞ্জ “ম” খন্ড। খতিয়ান নং-আর, এস-৬৬২, দাগ নং আর, এস ১৯২৩,১৯২৪, শ্রেণী নাল, পরিমাণ-২.০০ একর প্রায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..