শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Oplus_131072

তানজিনা আক্তার লিপি: মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে ১১ জুলাই শনিবার সকাল ১১ টায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার বৃত্তি প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, সচেতন অভিভাবক সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা সম্মাননা ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।

সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মাদ্রাসার কল্যাণ ও ছাত্র- ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহকারী সম্পাদক হাজী মোহাম্মদ মুহসীন দেওয়ান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর’র সভাপতিত্বে ও হাফেজ ওয়ালীউল্লাহ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) সিনিয়র সহকারী সচিব মারিয়া হক।

বিশেষ অতিথি ছিলেন, নাসিক ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদ, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, লক্ষ্যারচর উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদ’র সভাপতি মো. আশরাফ উদ্দিন সরকার, বিশিষ্ট সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু, প্রাইম ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার জোনায়েদ আহমেদ, মদনগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি সাধারন সম্পাদক মো. আল মামুন,

অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (BHDS) ঢাকা বিভাগীয় কমিটি সভাপতি শিউলী আক্তার, কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি সাধারন সম্পাদক মোমিন ইসলাম।

আমন্ত্রিত অতিথি এবং আগত মেহমানদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান, মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা রবিউল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..