শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

এম এন এ আজাদ / ২০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় বন্দর উপজেলা সভা কক্ষে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় ভাষা সৈনিকদের প্রতি বিনম্র জ্ঞাপন করা হয়।

প্রস্তুতিমুলক সভায় সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক মাত্ভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ৫২ ভাষা আন্দোলন ও ২০২৪ গন অভুণ্থান ও ২১ চেতনা নিয়ে ও জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার তাৎপর্য নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরদিন উপজেলা প্রশাসন ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সকালে প্রবাদ ফেরীর আয়োজন করা হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন।

২১ তারিখ শুক্রবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুমা নামাজের পর বিশেষ মোনাজাত ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..