মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

মাদক-চাঁদাবাজের বিরুদ্ধে জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী দোলনের নেতৃত্বে বিক্ষোভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদক বিরোধী ও আওয়ামী লীগ এর সন্ত্রাসীদের গ্রেফতার এর দাবিতে জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান দোলন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মেহেদী হাসান দোলন তার বক্তব্যে বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশের জনগনের যে আশা-প্রত্যাশা ছিল স্বৈরাচারী শেখ হসিনার বিচার বাংলার মটিতে হবে এবং গনহত্যার দায়ে তাকে ফাঁসিতে দন্ডায়মান করা হবে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশের জনগন আমরা লক্ষ্য করছি যে বর্তমান এ অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি হাসিনার দোসরদের কোন মামলায় গ্রেফতার করছে না যার কারণে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা করছে।

আমরা এই গুপ্ত হামলার প্রতিবাদে এবং তাদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আইকন সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশ এ আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছি। আজ এই কর্মসূচি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি, দ্রুত খুনী হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক।

এই সময় উপস্থিত ছিলেন, রিয়াদ দেওয়ান সদস্য সচিব ফতুল্লা থানা ছাত্রদল। এনামুল হক রাব্বী যুগ্ম আহ্বায়ক ফতুল্লা থানা ছাত্রদল,  কাজী মোস্তাকীম সদস্য ফতুল্লা থানা ছাত্রদল, নাফিজ আবদুল্লাহ সদস্য ফতুল্লা থানা ছাত্রদল, ফারুক হোসেন সভাপতি কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল, জুম্মন হোসেন ইমন সভাপতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল,

কামরুজ্জামান সাগর সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল, আবদুল কাদের জিলানী সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল, সাকিব কাজী, মুজাহিদ সিমান্ত, আসিফ, রহিম, রাকিব, সাজিদ, রায়হান, সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..