সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

মাদ্রাসার ৪ একর জায়গা অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সংলগ্ন পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের আরজিদেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রসার ৪ একর জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কর্তৃক দখলের প্রতিবাদে মাদ্রসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের অংশগ্রহনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই রোববার দুপুর ১২টায় উপজেলার আরজিদেবীপুর শিয়ালকোট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ আবু ইয়াহিয়া মো. আসাদ রব্বানী বলেন, প্রায় ৬০ বছর যাবৎ মাদ্রাসা তার রেকর্ডিয় সম্পতি ভোগ দখল করে আসছে। গত ৫ আগষ্ট একশ্রেনীর দুর্বৃত্ত সন্ত্রাসী মাদ্রাসার জায়গা তাদের বলে দাবি করে প্রায় ৪ একর জায়গা দখলে নিয়েছে।

এবিষয়ে পার্বতীপুর থানায় অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছেনা তাই আমরা আজ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছি। আমরা গনমাধ্যমের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগীতা কামনা করছি।

এসময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এবিষয়ে পাবর্তীপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..