রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

মো. মানিক হোসেন / ২২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেকপোস্ট অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা থানার এসআই আলমগীর হোসেন ওই চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করা এক যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। তার প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, প্যাকেটটিতে ১০টি স্বর্ণের বার রয়েছে।

আটককৃত চোরাচালানি মানিকগঞ্জ জেলার শিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে শুভ ঘোষ (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযানের সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..