শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

যশোর প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে যশোরে নয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নম্বরপ্লেটবিহীন পিকআপ, একটি চোরাই ইজিবাইক, দেশি অস্ত্র এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের মণিহার মোড়ের একটি রেস্তোরাঁর সামনে থেকে ওই নয় ‘ডাকাত’কে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাগুরা জেলার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একিন মোল্লার ছেলে বিল্লাল মোল্লা, আব্দুল হক কাজীর ছেলে কাজী তরিকুল, একই উপজেলার সাংড়া তালকরি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শেখ জসিম উদ্দিন, যশোর সদর উপজেলার বিরামপুরের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুস সালাম ওরফে বিষু, একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আরিফুজ্জামান, রামনগর মুড়লি খাঁ পাড়ার আব্দুস সাত্তার গাজীর ছেলে আকবর গাজী, চাঁচড়া ভাতুড়িয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মহাসিন আলী ওরফে আলম, বেনাপোল পোর্ট থানার বাগমারী গ্রামের শামছুল হকের ছেলে সাহেব আলী ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মৃত বাদশা গাজীর ছেলে বিল্লাল গাজী।

এদিন রাত ১১টার দিকে যশোর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের কাজ কখনো চুরি, কখনো ডাকাতি করা।

এবার তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন তারা যশোরসহ আশপাশের জেলাগুলোতে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের স্বীকারোক্তিতে বেনাপোল থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করা হয়। যা আটকরা যশোরের মণিরামপুর থেকে চুরি করেছিল। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ইজিবাইকের মালিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..