শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

যশোরে ২৩ টি স্বর্ণের বার উদ্ধার আটক-২

মো. মানিক হোসেন / ৬৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোরে সাড়ে চার কোটি টাকা মূল্যের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

গত শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক দুই জনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩.০৯৫ কেজি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় এবং ২৩টি স্বর্ণের বারসহ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে মহেশপুর সীমান্ত হয়ে ভারত পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..