শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এমন দাবিকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা থেকে শুরু করে মানববন্ধন হয়েছে। এ ঘটনাকে ঘিরে রাজশাহী বিএনপির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সমালোচকদের দাবি, রাজশাহীতে বিএনপির একজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকা সত্ত্বেও নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়া ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বিষয়টি রাজশাহীর রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বড় ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।

এছাড়া অভিযোগ করা হচ্ছে, রাজশাহীর উন্নয়নের স্বার্থে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবিরসহ সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলো একসঙ্গে কোনো দৃশ্যমান প্রতিবাদ বা আন্দোলন গড়ে তুলতে পারেনি। এতে সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, রাজশাহীর উন্নয়নের ক্ষেত্রে বর্তমান বিএনপি নেতৃত্বের চেয়ে অন্যান্য রাজনৈতিক শক্তিই বেশি কার্যকর ভূমিকা রাখছে।

রাজশাহীর নেতাদের এখন প্রমাণ করতে হবে যে তাঁরা ব্যক্তিগত বা আঞ্চলিক স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজশাহীর অধিকার ও উন্নয়নের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজশাহীর স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়াই এখন সময়ের দাবি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..