রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি’র ত্রৈমাসিক সভা  

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বে-সরকারী উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদ এর উপজেলা সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা প্রকল্প কার্যালয়ে নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা সিএসও সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সম্পাদক হালিমা আক্তার ডলি, সদস্য সানি, সবুজ ইসলাম, অভিষেক প্রমুখ।

বিএমজেড এর অর্থায়নে হোপ প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এতে আরো বক্তব্য রাখেন মানবকল্যাণ পরিষদের রাশেদুল আলম লিটন, রওশন আরা বেগম। সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সিএসও এর মানবাধিকারকর্মীরা নারী ও কন্যা শিশুদের বিশেষ করে বাল্যবিবাহ এর নানা রকম তথ্য তুলে ধরেন। এমনকি বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..