শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মাহাবুব আলম / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে সাপের কামড়ে মোকসেদ আলী নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার(২৫ জুলাই) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের আরাজি চন্দনচহট এলাকার হামিদুল ইসলামের ছেলে মোকসেদ আলী (১৯) জমিতে পাট কর্তন করতে গেলে জমির আইলের মধ্যে লুকিয়ে থাকা অজ্ঞাত বিষাক্ত সাপে তাকে দংশন করে।

পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম চয়ন পরীক্ষা নিরীক্ষা করে মোকসেদ আলীকে মৃত ঘোষণা করে।

এ প্রসঙ্গে ইউপি সদস্য নুরজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা ও ছেলে দুজনেই পাট কর্তন করতে মাঠে গিয়েছিল। এসময় মোকসেদ আলীকে বিষাক্ত সাপে ছোবল দিলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..