শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটার অপরাধে বিজিবি এক ব্যাক্তিকে আটক করে

মাহাবুব আলম / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাসকাটতে গিয়ে নুর ইসলাম নামে এক ব্যক্তিকে সোমবার (১৬ জুন) আটক করেছে ধর্মগড় বিজিবির সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি’র অধীনে শাহনাবাদ সীমান্তের ৩৭২/৭ মেইন পিলারের আশপাশে বাংলাদেশের অভ্যন্তরে ২০ গজের মধ্যে ঘাস কাটতে গেলে শাহানাবাদ এলাকার সাইফুদ্দিনের পুত্র নুর ইসলাম (৪০) কে আটক করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ।

পরবর্তীতে আটককৃত নুর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যান্স নায়েক রিপন চাকমা। সীমান্তের আশপাশে ঘাসকাটা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যাহার জিডি নং ৭১০।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..