শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জের অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

মো. আবু কাওছার মিঠু / ৭২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

৬ জুলাই রবিবার ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন- চনপাড়া এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি-সহ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা  হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..