বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

রূপগঞ্জের কাঞ্চন উকিলবাড়ি সরকারি খাল উদ্ধার

মো. আবু কাওছার মিঠু / ৫৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদীর তিন কিলোমিটার দৈর্ঘ্যের উকিল বাড়ি খালের দুই কিলোমিটার জুড়ে নির্মাণ করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. তারিকুল আলম।

এ সময় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম, বিপুল সংখ্যক আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঞ্চন পৌরসভা প্রশাসক মো. তারিকুল আলম বলেন, শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী উকিল বাড়ি খাল স্থানীয় প্রভাবশালী ও আবাসন প্রকল্প খালের স্থানে স্থানে বালি ভরাট করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে দখলে নেয়। তাতে অর্ধশতাধিক গ্রামের পানি নিষ্কাশনের পথ একমাত্র এ খাল ভরাট করায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান। দখলদারদের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..