রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে। গত ২৫ জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে। ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..