শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীকে মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ৪৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ৷

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করিনি। গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে৷

স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দরের থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করতো৷ সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..