শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার 

মো. আবু কাওছার মিঠু / ৩৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো-কেশাবো খাল, হান্ডি মার্কেট -ডেওরি খাল, কালাদি-ভুলতা খাল, বাড়ৈপাড়-ডুলুরদিয়া-নলপাথর খাল উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪আগস্ট বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে বেদখল হয়ে যাওয়া এসব খাল উদ্ধার করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযানে ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল শামীম বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি ৪টি খাল উদ্ধার করা হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে এখন আর সমস্য হবে না। বেদখল হয়ে যাওয়া অন্য সরকারি খাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য পূর্বাচল ইস্টউড সিটি নামে একটি আবাসন প্রকল্প রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি ৭ টি খাল দখল করে করে বালু ভরাট করে ফেলে। তাতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে শুধু হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কেশাবো, আইতলা, ডুলুরদিয়াসহ ১৫গ্রামের ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..