শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জে জামায়াতের অফিস বন্ধের হুমকি বিএনপি নেতা হেলালের আল্টিমেটাম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে হাংকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে হুমকি এবং বাধার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সভাপতির বিরুদ্ধে। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন জামায়াতের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাংকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের সূত্রে জানা যায়, দাউদপুর ইউনিয়নের একটি টিনশেড ঘরে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী অফিস স্থাপন করে। সেখানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা’র ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়।

রবিবার(২৫ জানুয়ারী) সকালে জামায়াত কর্মীরা অফিসে যাওয়ার পর দেখতে পান, কার্যালয়ের মূল প্রবেশপথ অবরোধ করে ট্রাকভর্তি মোটা বালু ও ইটের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে কার্যালয়ে ঢোকা বা কোনো প্রচার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, গত রাতে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী এই কাজ করেছেন যাতে জামায়াত ওই এলাকায় কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে।
জামায়াত কর্মীদের অভিযোগ, অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সরাসরি নির্দেশে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তিনি এলাকায় জামায়াতের কোনো অফিস থাকতে দেওয়া হবে না বলে (২৪ জানুয়ারী) রাতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং নেতাকর্মীদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট হেলাল
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি দল গত রাতে ঘটনাস্থলে গিয়ে হুমকি দেয়। তারা বলেন, “অ্যাডভোকেট হেলাল সাহেব একজন আইনজীবী হয়েও আইনের শাসন না মেনে গায়ের জোরে আমাদের অফিস বন্ধ করতে চাইছেন। তিনি আমাদের কার্যালয়ের সামনে ইট-বালু ফেলে প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন এবং কর্মীদের মারধরের হুমকি দিচ্ছেন।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। ইট এবং বালু কে রেখে গেছে আমার জানা নেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, দাউদপুর ইউনিয়নে হাংকুর এলাকায় জামাতের অফিসের সামনে ইট এবং বালু ফেলার বিষয়ে আমরা অবগত আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..