শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৫ নং ক্যানেল এলাকায় তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর জিন ভর করেছে এবং জিন তাড়ানোর নামে অসুস্থ শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ মানসিক অত্যাচার ও অপচিকিৎসা করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে।

 

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ৫ নং ক্যানেল এলাকায় তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় ২৫০ জনের মধ্যে ১২৫ জনই ছাত্রী। পাশেই রয়েছে নূরে মদিনা ইন্টারন্যাশনাল নামের আরেকটি মাদ্রাসা। পাশের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ কবিরাজের মাধ্যমে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর জিন চালান করেছে এমন অভিযোগ রয়েছে।

 

গত ৫ দিন ধরে তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার ১৩ থেকে ১৪ শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ শুরু করলে মাদ্রাসার শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের ওপর জিন তাড়ানোর নামে বেত্রাঘাত, মানসিক অত্যাচার ও অপচিকিৎসা শুরু করেন।

 

৫ দিন আগে ৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারা নিজেরাই নিজেদের আঘাত করতে থাকেন। এদের ভয়ে অন্য শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।

 

বাথরুমে যেতে পারছে না। মাদ্রাসার ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে। আবার অনেকে বলছেন জিন তাড়ানোর নাটক সাজানো হয়েছে। শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা না করিয়ে নির্যাতন করা হচ্ছে।

 

এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে এই অবস্থার সৃষ্টি হয়। চিকিৎসকদের পরামর্শ নিলে সুস্থ হয়ে ওঠে।

 

তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ হাসান অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ কবিরাজের মাধ্যমে তাদের মাদ্রাসার ক্ষতি করার লক্ষ্যে শিক্ষার্থীদের ওপর জিন চালান করেছে।

 

নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের ওপর জিন চালানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক ঘটনা। তারা চিকিৎসকের পরামর্শ না নিয়ে আমার ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।

 

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার সাহা বলেন, মেডিকেল সাইন্স এর মতে জিন বলতে কিছুই নেই। যদি কোনো শিশু অসুস্থ হয় বা তার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায়, কিংবা মানসিক যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাকে কোনো এমবিবিএস ডাক্তার অথবা মানসিক রোগের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার কোনো মানসিক বা অন্য সমস্যা আছে কি-না তা যাচাই করে চিকিৎসা দিতে হবে।

 

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..