রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা

মো. আবু কাওছার মিঠু / ৩১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জন দুয়ারে পৌঁছে দিতে উপজেলা ছাত্রদল আলোচনা সভা করেছে। শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশে এ আলোচনা সভা করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম বাবুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী মোল্লা, ভুলতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, বিএনপি নেতা ইমামুল হোসেন (দুখু) মিয়া, যুবদল নেতা মোতাছের মোল্লা, আকতার, রিপন, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা বাদশা, দিপু, সোহান, আল আমিন, শাহরিয়ার, সানি, আবুরাজিন, নিবির প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..