বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত-১০

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১১৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- তুচ্ছ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ তাণ্ডব চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার (১১ মে) দুপুরে বরুনা এলাকায় একটি বিচার সালিশের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশ চলাকালেই আমিন হোসেনের পক্ষ নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তাঁর লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা বিল্লাল হোসেন খাঁ ও তাঁর আত্মীয়স্বজনের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপ ও পিটুনিতে বিল্লাল হোসেন খাঁ, মোমেন খাঁ এবং অপুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা ও চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচ সালাউদ্দিন আহমেদ জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছেন তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..