মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

মো. আবু কাওছার মিঠু / ৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ইলেকট্রিশিয়ান পারভেজ হাসানের(৩৮) মৃত্যু হয়েছে।

গতকাল ৫ জুলাই শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৩ জুলাই বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পারভেজ হাসানের উপর দুর্বৃত্তদের হামলার কারণ জানা যায়নি। সে পাবনা জেলার সদর থানার সুপচর গ্রামের মজিদ সরকারের ছেলে। পারভেজ হাসান দীর্ঘদিন ধরে আমলাবো এলাকার আজিজ মোল্লার ভাড়াটিয়া বাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছিলো।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..