সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে প্রতিভা স্কুলের ফুটবল টুর্নামেন্ট

মো. আবু কাওছার মিঠু / ৭০৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় সাওঘাট ঈদগাঁ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিভা টাইগার দল ও প্রতিভা লায়ন্স দল এ খেলায় অংশগ্রহণ করে।

এক ঘন্টার ফুটবল টুর্নামেন্টে প্রতিভা টাইগার দলকে ১-০ গোলে হারিয়ে প্রতিভা লায়ন্স দল বিজয়ী হয়।

স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী খেলাটি উপভোগ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা মো. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শামীমা আক্তার ঝুনু, সাংবাদিক মীর শফিকুল ইসলাম, বিএনপি নেতা আওলাদ হোসেন, শাহ আলম মীর, খলিলুর রহমান রিপন, ইমরান হোসেন, নাজির হোসেন, স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়তা করে তেমনি মনকে সতেজ রাখে। দিন দিন খেলাধুলা হারিয়ে যাচ্ছে বলেই যুবকরা মোবাইলফোন ও মাদকের নেশায় আসক্ত হচ্ছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিকভাবেও খেলাধুলার চর্চা রাখা উচিত।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..