বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মো. আবু কাওছার মিঠু / ৬২৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এমবিয়েন্ট ষ্টিল (বিডি) লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রমিকরা মহাসড়কের বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের পক্ষে এ মাসেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বেতন দেই দিচ্ছি করে না দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ কর্মসূচি পালন করে। আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কারখানার মালিক আবুল কালাম বলেন, নানা প্রতিকূলতায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দেওয়া যায়নি। তবে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..