শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার খাদুন এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী (২২) কে ৬ মাস ও সেলিম (৩০) কে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(৩ মে) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেনঃ- তারাব পৌরসভার খাদুন এলাকায়
জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) ও একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারাব পৌরসভার খাদুন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধের গুরুত্ব বিবেচনা করে পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, উপজেলাকে মাদকমুক্ত করতে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..