বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্দরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও লুটপাট; নারীসহ আহত-৩ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪ পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে বাড়ির মালিক কর্তৃক ধর্ষণের অভিযোগ 

মো. আবু কাওছার মিঠু / ৬৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকায় ভাড়া বাড়ির মালিক সাইফুল ইসলাম(৩১) কর্তৃক স্থানীয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

১০ জুলাই বৃহস্পতিবার ভোরে ছাত্রীর মাতা-পিতা কর্মস্থলে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকার পরস আলীর ছেলে সাইফুল ইসলামের ভাড়া বাড়ির ২য় তলায় ওই মাদরাসার ছাত্রী তার বাবা- মায়ের সঙ্গে স্বপরিবারে বসবাস করেন। ওই মেয়ে স্থানীয় নুরুল হেরা মহিলা মাদরাসায় পড়াশোনা করে। তার পিতা-মাতা রূপসী ফারিহা স্পিনিং মিলস লি. এ শ্রমিক হিসেবে চাকুরি করেন।

১০ জুলাই বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মেয়েটির পিতা-মাতা তাদের কর্মস্থলে চলে যায়। এসময় ওই ছাত্রী বাড়ির প্রধান গেইটে ছিটকিনি দিয়ে তাদের বসতঘরে যাওয়ার সময় সে লম্পটের কবলে পড়ে। মেয়েটির মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে পাশের নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মেয়েটির মা জোসনা আক্তার বাদী হয়ে মোগড়াকুল গ্রামের পরশ আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন,  ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..