বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার 

মো. আবু কাওছার মিঠু / ৫১০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষক সিরাজুল ইসলাম তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। সুযোগে মেয়েটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে।

গত ৭ সেপ্টেম্বর বিকেলে স্কুল ভবনের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে ওই শিক্ষক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।

এ ব্যাপারে উক্ত ছাত্রীর মা ফাতেমা বেগম বাদী হয়ে শিক্ষক সিরাজুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..