রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নবীন-প্রবীণের মিলনমেলা খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার

রূপগঞ্জে সিএনজি চালক সমিতির উদ্যোগে মসজিদ উদ্বোধন 

মো. আবু কাওছার মিঠু / ৪৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সিএনজি চালক সমিতির অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট সিএনজি স্টেশনে ১ আগষ্ট শুক্রবার তিনটায় বাইতুল করিম জামে মসজিদ উদ্বোধন করা হয়। এখানে একসাথে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বাদ আছর মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব সোলাইমান নদভী।

উদ্বোধন করেন, সাওঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মনছুর।

উপস্থিত ছিলেন, মসজিদের সভাপতি সিদ্দিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুরুজ্জামান রাজা, গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী গুলজার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তফা ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ।

সিএনজি চালকরা জানান, আমাদের সিএনজি স্টেশনে নামাজ পড়ার কোন স্থান ছিল না। প্রায় এক কিলোমিটার দূরে মসজিদ থাকায় অনেকের ইচ্ছা থাকা সত্বেও নামাজ আদায় করতে পারতো না। এজন্য আমরা এখানে মসজিদ করার উদ্যোগ নিয়েছি।  সিএনজির ড্রাইভার ও পথচারীদের দানে কাজ শুরু করেছি। তাছাড়া স্থানীয় বিএনপি নেতারা এখানে বেশ কিছু টাকা অনুদান দিয়েছে।

গত ৯ মাস যাবত মসজিদে কাজ শুরু করে আজ মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে। এখন থেকে এ মসজিদে আমরা সকলে সময় মত নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..