মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০ বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ 

রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মো. আবু কাওছার মিঠু / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার কলেজ মাঠে তারা এ কর্মসূচি পালন করে।

কলেজ মাঠে আয়োজিত অবস্থান কর্মসূচি পূর্বক সভায় বক্তব্য রাখেন, সরকারি কলেজ শিক্ষক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিরুন আল রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষক তোফাজ্জল হোসেন তুষার, সোমা আক্তার, মিয়াজউদ্দিন, ফয়েজ মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর সকল কালো আইন বাতিল করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বঞ্চিতদের অধিকার নিশ্চিত করতে হবে। দ্রুত পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান ও শিক্ষক-কর্মচারীদের বৈষম্য দূর করতে হবে। প্রি-প্রোটেকশন ও কার্যকর চাকুরিকালের বাস্তবায়ন করতে হবে। দ্রুত চাকুরি স্থায়ীকরণ, চাকুরি বদলি যোগ্য করা এবং একাধিক কলেজের চাকুরিকালের সমন্বিত গণনা করতে হবে। অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য সকল দাবী পূরণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..