রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

র‍্যাব-১৩ অভিযানে ৩৭৩ বোতল ফেনসিডিল  উদ্ধার

মো. মোরসালিন ইসলাম / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের চৌকির নিচ হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব-১৩।

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউনিয়নের নাড়ুহার পশ্চিমপাড়া গ্রামে মাদক কারবারি সাজু মিয়ার বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় তার শয়ন কক্ষের চৌকির নিচ হতে চটের বস্তার ভিতর রক্ষিত ৩৭৩ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। তবে ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি সাজু মিয়া।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক সাজু মিয়া দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত নাড়ুহার পশ্চিমপাড়া গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..