রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল,ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ জুন ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

শনিবার ৩১ মে  দুপুর ১২:৪০ মিনিটে  দিনাজপুরের বিরল থানাধীন ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই গ্রামস্থ মো. মানিক মিয়া এর বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী  সারাঙ্গাই গ্রামের মৃত আজহার আলী, ছেলে মো. তাজমুল (৩০), সারাঙ্গাই, গ্রামে দুপুর ২ টা সময় হাড়িপুকুর গ্রামের জনৈক আব্দুল খালেক’র  পুকুরপাড়ের উত্তর পার্শ্বে খেজুর গাছের নিচে হতে তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৩৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী  হাড়িপুকুর ধুলাতৌড়, গ্রামের আব্দুল খালেক ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০), দক্ষিণ জগতপুর বটতলা গ্রামের মেহেরুল ইসলামের ছেলে মো. আকিবুর (৩২), তাদেরকে গ্রেফতার করেন।

দিনাজপুরবাসী বলেন, র‌্যাব-১৩ সদস্যরা নিজের জীবন বাজি রেখে রাত-দিন পরিশ্রম করে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করে আসছেন।

র‌্যাব-১৩ বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..