রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবান লামায় দূর্গম পাহাড়ি কন্যার এক অনন্য গৌরবগাথা সাফল্য দুর্গম পাহাড়ি জনপদ লামা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাংবাদিক আবু হোরায়রার কন্যা সৈয়দা তামান্না হোরায়রা আজ দেশজুড়ে প্রশংসিত।

 

বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত এই কর্মকর্তা সদ্যসমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করে সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল ভূমিসেবার সম্প্রসারণ এবং কর্মকর্তা- কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়ে সরকারের কোষাগারে জমা হয়েছে।

 

আধুনিক ডিজিটাল সেবা, দ্রুত নামজারি নিষ্পত্তি, নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ফলেই রাজস্ব আদায়ে এই অভাবনীয় সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ এসিল্যান্ড’ সম্মাননা এই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ গত মে মাসে সৈয়দা তামান্না হোরায়রা জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ এসিল্যান্ড’ নির্বাচিত হন। ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মকালীন সময়ে সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি, ই-নামজারি ও ই-মিউটেশন কার্যক্রমে উচ্চ নিষ্পত্তির হার, বিপুল পরিমাণ সরকারি ভূমি উদ্ধার এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করায় তাকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়।

 

সাফল্যের অনুভূতি ও অঙ্গীকার এই অর্জন প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা, সচেতনতা এবং উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত ভূমি ব্যবস্থাপনায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার ধারাবাহিকতা বজায় রাখব। সৈয়দা তামান্না হোরায়রা লামা পৌরসভার ২নং ওয়ার্ডের মহুরম সাংবাদিক আবু হোরায়রা ও সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের কন্যা। তার এই সাফল্যে আনন্দের বন্যা বইছে জন্মভূমি বান্দরবানের লামা উপজেলাতেও। দুর্গম পাহাড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে নিয়ে গর্বিত স্থানীয় সর্বস্তরের মানুষরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..