শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই গ্রেপ্তার-২ 

মো. মানিক হোসেন / ৪৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার উলাশী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য বরাদ্দ সরকারি চালের বস্তা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছ।

শনিবার (২ আগস্ট) দুপুরে শার্শা থানা-পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শার্শার ধলদাহ গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস। এরা এলাকায় বিএনপির কর্মী হিসেবে পরিচিত। এর আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে উলাশী ইউনিয়নে হতদরিদ্র নারীদের কাছ থেকে সরকারি বরাদ্দের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। নারীরা নিজ দায়িত্বে ভ্যান করে চাল বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এবং এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে।

শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা দাবি করেছেন, অভিযুক্তরা কেউ তার লোক না। কেবল বিএনপি পরিবারের সদস্য। তাদের দলে কোনো পদও নেই। চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম বরিউল ইসলাম বলেন, সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..