সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Oplus_131072

শাহরিয়ার ইমন: নারায়ণগঞ্জ জেলার বন্দরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বন্দরের সোনাকান্দা ঋষিপাড়া থেকে ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি ঋষিপাড়া থেকে বের হয়ে বন্দরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত আরেকটি বর্ণাঢ্য শোভাযাত্রার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাস’র সঞ্চালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রী অরুন দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সূত্রধর, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন, বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা, সহ-সভাপতি অবনী রঞ্জন হালদার, নারায়ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক কার্তিক সূত্রধর, সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাস, ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শিখন দাস, ১৯ নং ওয়ার্ড সভাপতি মিঠুন চক্রবর্তী, দীপক দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ৮ টায় সোনাকান্দা ঋষিপাড়ায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করা হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রার পুরো পথ। পরে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..