শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন” সভাপতি নুর মোহাম্মদ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।

৯ (আগস্ট শনিবার) বিকালে স্থানীয় শ্রীপুর বাজার বিএনপির অফিসে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মো. ফেরদৌস আলম আখঞ্জীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য-সচিব মোশাহিদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী, ইউনিয়নের যুবদল নেতা ও উক্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মো. দেলোয়ার হোসেন তালুকদার।

এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় সর্বসম্মতিক্রমে নুর মোহাম্মদ সভাপতি, মো. শাহজামাল সহ-সভাপতি, মো. শাখাওয়াত হোসেন তালুকদার সাধারণ সম্পাদক, মো. সাজিদুর রহমান সজল যুগ্ম সম্পাদক, তৌফিক সাংগঠনিক সম্পাদক পদ দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে ইউনিয়ন বিএনপি কমিটির মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..