শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

সখিপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মোর্শেদ খান / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে রবিবার (২০ এপ্রিল) রাতে দশ হাজার পিস ইয়াবাসহ হারুন(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি চৌকস দল সখিপুর পৌরসভার ৩নং ওয়ার্ড গার্লস স্কুল রোড রফিক রাজু স্কুলের পূর্ব দিকের সড়কে সখিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকতো। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি মো. জাকির হোসেন।

মাদক কারবারি হারুন উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে সখিপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ১০ হাজার ইয়াবা সহ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..