শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ এর জোলাভাতির আয়োজন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ এর জোলাভাতির আয়োজন

“বন্ধুত্বের বন্ধনে আমরা সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ”

২৩ জানুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ চাঁনমারীস্থ হেরিটেজ স্কুলে সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ জেলার সকল সতীর্থ ৯২ স্কুলের বন্ধুদের মিলন মেলায় হয়ে গেলো “জোলাভাতি’র” মতো বিশাল অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার ছিলেন, মোহাম্মদ নিজামুল ইসলাম, কো-চেয়ারম্যান ছিলেন, মো. ইসমাইল আলী, এড. ওম্মে হাবিবা মুক্তা।

সতীর্থ ৯২ নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি ফেরদৌস ইবনে রাজ্জাক বাপ্পা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন তপু’র আগ্রহে উক্ত সতীর্থ
জোলাবাতী নামের বন্ধুদের মিলন মেলা উপস্থাপনায় যৌথ ভাবে ছিলেন, মো. শাহজামাল রানা ও মো. সেলিম মিয়া।

সতীর্থ ৯২ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রাসেদুল হক ডালিম’র আমন্ত্রণে উক্ত জোলাবাতীর সার্বিক তত্বাবধানে ছিলেন, এসএম শহীদ, মো. নেসার উদ্দিন ও পালং তুষার সোহেল।

অথচ সতীর্থ ৯২ বন্ধুদের এখন আর কেউ বেকার নয়। সকলেই কোন না কোন অবস্থানে নিজ নিজ অবস্থান করে নিয়েছেন। তাদের মাঝে কেউ দেশে-বিদেশ ব্যবসা করছেন, কেউ আবার উকিল ব্যারিস্টার হয়েছেন, হয়েছে ইঞ্জিনিয়ারও, আছেন এদের মধ্যে ডাক্তার, কেউ সরকারি চাকরি করছেন, আবার বেসরকারি বৃহত্তম কোম্পানি গুলোতে চাকরী করছেন কেউ কেউ। সবাইকে একসাথে পেয়ে যেন সকলেই আনন্দে আত্মহারা হয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সকলেই সহযোগিতার হাত, বলেছেন যদি কারো কোন প্রয়োজন হয় অবশ্যই সবার সাথে সবার যোগাযোগ রাখবে। আমরা যেন কোন বন্ধু কাউকে না ভুলি। সবার প্রতি অনুরোধ করা হয় সতীর্থ ৯২ বন্ধুদের একটা যেন স্থায়ী ঠিকানা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..