রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গেছে- আহমেদ আবু জাফর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

৬ অক্টোবর সোমবার সাংবাদিক নির্যাতনে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাংবাদিক নির্যাতন করে আদালতে পৌঁছাতে পারলেই জামিন লাভ করে। সম্প্রতি কুমিল্লার দেবীদ্বারে ৮জন সাংবাদিক মেরে প্রধান আসামি একদিনের মাথায় জামিন লাভ করেছেন, এতে গোটা সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। ৬ অক্টোবর সোমবার বিকেলে রাজধানীর মিরপুর স্বাধীনতা গোলচক্করে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাগেরহাটের সাংবাদিক এসএম আয়াতকে কুপিয়ে হত্যার ঘটনায় মিরপুরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা ছিলেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মামুন, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর আকতারুজ্জামান তারেক, সাংবাদিক নেতা মনিরুজ্জামান মনি, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাংবাদিক আনিস লিমন প্রমূখ।

ঢাকা মিডিয়া সেলের এডমিন আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মো. ইসরাফিল ও রাজু আহমেদ।

সমাবেশে সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার জানানো হয়। অবিলম্বে সাংবাদিক আয়াত হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..