শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

সাবদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে জুলুস মিছিল     

মো. বিল্লাল হোসেন / ৬২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত কলাগাছিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জুলুস মিছিল বের করা হয়।

৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় বন্দর উপজেলা সাবদী এলাকা থেকে এ জুলুস মিছিল বের করা হয়। বাশেঁর কেল্লা দরবার শরীফের ইসলাম প্রচারক মোহাম্মদ শাইয়িন কাদরী নেওয়াজ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে ও দরবার শরীফের খাদেম মনিরুজ্জামান স্বপনের সার্বিক সহযোগিতায় জুলুস মিছিলে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির।

প্রধান মেহমান ছিলেন, দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ।

অন্যান্যেদের মধ্যে অংশ নেন কুতুববাগ ঐতিহাসিক জামে মসজিদের সহকারি খতিব আলহাজ্ব মাওলানা নোমান আল কাদেরী, মাওলানা আলাউদ্দিন জেহাদী, মোহাম্মদ হোসাইন, মাওলানা হাফেজ মো. আব্দুল্লাহ।

স্থানীয়দের মধ্যে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, ফজল করিম, সিরাজুল ইসলাম, আমানুল্লাহ আমান, মো. জামান, খাদেম আলী প্রধান, আবুল হোসেন, মোহাম্মদ সিরাজ, ইকবাল হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ প্রত্যয়, আলকাছ আলী, খোরশেদ আলম, লতু মিয়া, আমির আলী, মোহাম্মদ আলী, মহিউদ্দিন, কামাল হোসেন, শাহাজামাল, রাব্বি, অনিক, মেহেদী হাসান, সালাউদ্দিন, দিদার মিয়া প্রমুখ।

মাওলানা তামিম বিল্লাহ মোনাজাত পরিচালনা করেন পরিশেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..