সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদাত বার্ষিকী পালিত

মো. আবু কাওছার মিঠু / ৩৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও রূপগঞ্জের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবো এলাকায় মরহুমের কবর জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এড. আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মো. মাছুম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, কাঞ্চন পৌর সাবেক ছাত্রদল সহ সভাপতি সানাউল্লাহ মান্নান সানিসহ ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী বেঁচে থাকলে দেশের রাজনৈতিক ইতিহাস আরও সমৃদ্ধ হতো। তিনি ছিলেন দূরদর্শী, ত্যাগী ও মানবদরদী নেতা। তিনি শুধু রূপগঞ্জ নয়, বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার মতো সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতার অভাব আজ রাজনীতিতে গভীরভাবে অনুভূত হয়।

আব্দুল মতিন চৌধুরী ছিলেন রূপগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা এবং আধুনিক রূপগঞ্জের রূপকার। তার পরিকল্পনায় আজকের রূপগঞ্জ একটি সম্ভাবনাময় উপজেলা হিসেবে পরিচিত। তিনি আমাদের রাজনৈতিক পথের দিশারি ছিলেন। তার আদর্শ ও নীতি আমাদের প্রেরণা জোগায়। আমরা তার কর্ম ও আদর্শকে ধারণ করে চলতে চাই। রূপগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন আব্দুল মতিন চৌধুরী।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ৪ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৪ বার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..