শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

সুনামগঞ্জ-১ আসনে মো. মাহবুবুর রহমান তৃণমূল বিএনপির পছন্দ

জিদান আখঞ্জী / ১১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে এলাকাভিত্তিক প্রার্থী নির্বাচন ও ঘোষণা করতে শুরু করেছে। তবে, দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে এখনও এ ধরনের কার্যক্রম প্রকাশ্যে দেখা যায়নি। দলের নেতাদের মধ্যে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সুনামগঞ্জ-১ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত।

এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ যার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৭০১ এবং পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৮৯, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মাহবুবুর রহমানের নাম সবচেয়ে গুরুত্ব পাচ্ছে জনপ্রিয় এ নেতার। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনে দলের নেতাকর্মীদের রক্ষা করতে মাহবুবুর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। তিনি সকল স্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি ভিন্ন ধরনের জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিএনপির আন্দোলন-সংগ্রামে মাহবুবুর রহমান ছিলেন সামনের সারিতে, যা তাকে দলের নেতাকর্মীদের মধ্যে বিশেষ মর্যাদা দিয়েছে। সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় তিনি শক্তিশালী কর্মীবাহিনী গড়ে তুলেছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় নেতাকর্মীদের আইনি সহায়তা এবং আর্থিক সহযোগিতায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

স্থানীয় জনপ্রিয়তার পাশাপাশি দলের হাইকমান্ডের সাথে তার যোগাযোগও তাকে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে রেখেছে।

সুতরাং সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ের পাল্লা মাহবুবুর রহমানের দিকে ঝুঁকে রয়েছে। দলের পরীক্ষিত নেতাদের পাশাপাশি জোটের সমীকরণও গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..