বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই সফল অভিযান পরিচালনা করে।

আটককৃত দুই সন্ত্রাসী হলেন, গোলাকান্দাল ও ভুলতা এলাকা হারুন মিয়ার ছেলে কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)। সেনাবাহিনী জানান তারা উভয়েই আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী।

অভিযান চলাকালীন সন্ত্রাসীদের কাছ থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি ওয়ান শুটার গান, ১টি ডামি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, সেনাবাহিনীর একটি চৌকস দল রাতে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অত্যন্ত সফল একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে তারা দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। ভোরে সেনাবাহিনী আসামিদের উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শুটার গান এবং গুলিসহ আমাদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..